কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের মিলনায়তনে ক্যান্সার সনাক্ত করণ, নিরাময় ও প্রতিকার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপত্বি করেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, কুমিল্লার সভাপতি প্রফেসর ডা. জাহাঙ্গীর হোসাইন ভূঁইয়া।
উক্ত সভায় আলোচনা করেন অনকোলজিস্ট ও সহযোগী অধ্যাপক ডা. এম.এম. আরিফ হোসেন, সহকারী অধ্যাপক ডা. কাজী ইশরাত জাহান, ময়নামতি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল আজাদ,চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেলা নাজনীন,কুমিল্লা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এস.এম. সফিউল আজম চৌধুরী মিঠু , ডাঃ আ. ন. ম. জানে আলম,
বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক ডা. এ.কে.এম আব্দুস সেলিম, সহ-সভাপতি ডা. মোঃ আতাউর রহমান জসীম, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট এ.এইচ.এম তাইফুর আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারের সায়েন্টিফিক পার্টনার ছিল বিকন ।
সেমিনারে বক্তারা বলেন ,প্রাথমিক অবস্থায় ক্যান্সার সনাক্ত করা গেলে ,ক্যান্সার রোগ নিরাময় বাংলাদেশেই সম্ভব। বাংলাদেশে এখন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা হচ্ছে।
বিশেষায়িত হাসপাতালগুলোতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাময়যোগ্য ক্যান্সারের চিকিৎসা করে যাচ্ছে। যার ফলে বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা কমছে । তবে উন্নতমানের সেবা পেতে সঠিক ও দ্রুত রোগ নির্ণয় এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অপরিহার্য। ।4
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান
- তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ
- কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
- বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
- ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস
- সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট
- কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’
- বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা